মিয়ানমারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রোহিঙ্গা শিবিরে আসছেন শিগগিরই

ফাতেহ ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে যদি কোনো পদক্ষেপ নেয়া না হয় তাহলে ‘এলার্ম বেল’ বাজাবেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের দূত ক্রিস্টিন শ্রানার-বার্গেনার। তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট থেকে উত্তরণের প্রক্রিয়ার অগ্রগতি ধীরগতিতে এগুচ্ছে। এক্ষেত্রে যদি কোনো পদক্ষেপ নেয়া না হয় তাহলে এটা হবে এলার্ম বেল বাজানোর সময়।

জাতিসংঘের সাধারণ পরিষদে এক বৈঠকে সোমবার এসব কথা বলেছেন ক্রিস্টিন শ্রানার-বার্গেনার। খবর বার্তা সংস্থা এপি ও এএফপি’র।

অন্যদিকে উক্ত বৈঠকে জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত হাউ ডু সুয়ান জানিয়েছেন, রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেয়া হয়েছে তা ব্যাখ্যা করতে মিয়ানমারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশে আসবেন।

মিয়ানমারের রাষ্ট্রদূত বলেছেন, শিগগিরই, হতে পারে জুলাইয়ের শেষের দিকে, কক্সবাজারে আশ্রয় নেয়া লোকজনের সঙ্গে কথা বলতে তার সরকার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে। ওই প্রতিনিধিরা বাস্তুচ্যুত লোকজনের কাছে ব্যাখ্যা করবেন তাদের ফিরে যাওয়া ও পুনর্বাসনের জন্য কি কি ব্যবস্থা নেয়া হয়েছে।

আরএইচ/

আগের সংবাদ৬ মাসে ধর্ষণের শিকার ৬৩০ নারী : আসক
পরবর্তি সংবাদনিজের নয়মাসের শিশুকে জবাই করলো মা