নিষ্ঠুরতার কাছে পরাজিত নিষ্পাপ জীবন

নিষ্ঠুরতার কাছে পরাজিত নিষ্পাপ জীবন

ফাতেহ ডেস্ক :

পৃথিবীর নির্মম নিষ্ঠুরতায় যেন আর একটুও শ্বাস নেয়ার ইচ্ছা ছিলো না শিশুটির। তাই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে গেল দ্রুত।

গতকাল শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয় ফুটফুটে ছেলে শিশুটিকে। রোববার সকালে শ্বাসকষ্টজনিত কারণে শিশুটির মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অজ্ঞাত পরিচয় নবজাতক শিশুটি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. হুসাইন শাফায়েত বলেন, ‘শিশুটি রাতে সুস্থ ছিল। সকালে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে আমরা যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করি।’

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান বলেন, যশোর জেনারেল হাসাপাতালে শিশুটি মারা গেছে।

নবজাতকটির দায়িত্বে থাকা উপজেলার ষাটবাড়িয়া গ্রামের মো. মুকুল জোয়ার্দ্দার ও তার স্ত্রী দাফনের ব্যবস্থা করবেন বলে জানান ওসি।

এর আগে শনিবার (২৩ নভেম্বর) ঝিনাইদহে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় নবজাতক ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়। রাস্তার পাশে শিশুর কান্না শুনতে পেয়ে স্থানীয় এক নারী তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আগের সংবাদইয়েমেনে প্রচণ্ড ক্ষুধায় প্রতি ১০ মিনিটে মারা মারা যাচ্ছে একটি শিশু
পরবর্তি সংবাদনরওয়েতে কুরআন পুড়ানোর অপচেষ্টা : মুফতী ফয়জুল্লাহ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ