নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদ ছিল তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত

ফাতেহ ডেস্ক:

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে বুয়েটের শেরে বাংলা হলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখে এবং তার ফেসবুক পোস্ট বিবেচনা করে ছাত্রলীগের কতিপয় সদস্যের বিরুদ্ধে তাকে শিবির সন্দেহে হত্যা করার অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় রাসেল ও ফুয়াদ নামে দু’জনকে আটক করছে পুলিশ। আজ সোমবার সকালে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন, নিহত শিক্ষার্থী আবরার ফাহাদ ছিল তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত।

হাসিবুর রহমান নামের সিভিল ডিপার্টমেন্টের ১৫তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, আমি তাবলিগ জামাতের সাথি। নিহত আবরার ফাহাদ আমার সঙ্গে কয়েকবার তাবলিগ জামাতে গিয়েছে। সে খুব ভদ্র ছেলে এবং মেধাবী শিক্ষার্থী ছিল। পড়ালেখা ছাড়া আর কিছুই বুঝতো না।

নিহত ফাহাদের বাড়ি কুষ্টিয়া কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে। তিনি শেরে শিবিরবাংলা ছাত্র হোস্টেলের ১০১১ নম্বর রুমে থাকতেন। ইনকিলাব।

আগের সংবাদসংস্কৃতি ও সভ্যতায় ইসলামের অবদান উচ্চস্বরে জানানো প্রয়োজন : আমিনা এরদোগান
পরবর্তি সংবাদময়নাতদন্ত বলছে ব্যথা এবং রক্তক্ষরণের কারণেই আবরার ফাহাদের মৃত্যু