
আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কের ফার্স্টলেডি আমিনা এরদোগান বলেছেন, ইসলামের স্বর্ণযুগে অগ্রদূত ও নেতা হিসেবে নারীদের জীবনের সকলক্ষেত্রে অংশগ্রহণ ছিল। তিনি বলেন, নতুন প্রজন্ম ও বিশ্বকে আমাদের উচিত এই বিষয়টি জানানো।
সম্প্রতি নিউইয়র্কের আমেরিকান মুসলিম সোসাইটির নারী সদস্যদের সাথে সাক্ষাতের সময় তিনি এই বক্তব্য দেন।
মিসেস এরদোগান আরও বলেন, অক্সফোর্ড বা কেমব্রিজ নয়, বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়টি মরক্কোতে অবস্থিত, যা ফাতিমা আল-ফিহরি নামের এক মুসলিম নারী প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের উচিত এই পদচিহ্ন অনুসরণ করা… বিশ্বের বিজ্ঞান, সংস্কৃতি ও সভ্যতায় ইসলামের অবদান সম্পর্কে উচ্চস্বরে জানানো আমাদের প্রয়োজন।’
উইম্যান ইন ইসলাম অর্গানইজেশনের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডাইরেক্টর আয়েশা আল-আদাউইয়া, বাংলাদেশি আমেরিকান এডভোকেসি গ্রুপের সামিরা নাজনিন এবং শরণার্থীদের সাহায্যের জন্য গঠিত এনজিও সংগঠন মোজাইকের প্রতিষ্ঠাতা রাঘাদ বুশনাক এ সময় উপস্থিত ছিলেন।
