
ফাতেহ ডেস্ক
নুসরাত হত্যায় জড়িত ১৬ জনকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করার কথা জানিয়েছে পিবিআই। আগামী মাসেই মামলার অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন সংস্থার প্রধান বনজ কুমার মজুমদার। নিজ কার্যালয়ে রোববার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
গত ৬ এপ্রিল মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেল কলেজে চিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তিনি মারা যান। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামি করে ৮ জনের নামসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেন নুসরাতের ভাই।
এ মামলায় এখন পর্যন্ত এজহারভুক্ত আট আসামিসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে হত্যায় সরাসরি জড়িত ৫ জনসহ ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
