নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স ২০২৬
নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ ।

নিজস্ব প্রতিবেদক  দক্ষ ও প্রশিক্ষিত মুয়াল্লিম তৈরির লক্ষ্যে ‘মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স-২০২৬’-এ ভর্তি কার্যক্রম শুরু করেছে নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ।

নূরানী, নাজেরা ও কুরআন শিক্ষাদানে আগ্রহীদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে বোর্ডের প্রধান কার্যালয়ে কোর্সটির প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

কোর্সে নূরানী ও কুরআন শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি শেখানো হবে। পাশাপাশি আরবি, বাংলা, ইংরেজি ও গণিত পাঠদানের কৌশলও প্রশিক্ষণের অন্তর্ভুক্ত রয়েছে।

মাদরাসা ও মক্তবে পাঠদানের প্রস্তুতি এবং কার্যকর পাঠদান পদ্ধতি নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। এতে অভিজ্ঞ প্রশিক্ষকরা পাঠদান করবেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

ভর্তি ফি ৯ হাজার টাকা

কোর্সটির ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৯ হাজার টাকা। বর্তমানে ভর্তি কার্যক্রম চলছে। আসনসংখ্যা সীমিত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যোগাযোগ

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রধান কার্যালয়, মোহাম্মদপুর, ঢাকা।

ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য:

০১৭৩৩-৭১৫৬৭৮
০১৭৬৫-৪৫৫৬৩৬
০১৭২৯-১৫৫১৮৬
০২-২২৩৩২৯৯১৬

ফাতেহ২৪ ডেস্ক

আগের সংবাদনেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
পরবর্তি সংবাদ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপকে দায়িত্ব দিল সরকার