
হিমবাহ ধসে ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের মৃত্যু; নিখোঁজ দেড় হাজারের কাছাকাছি
ঢাকা, ২৬ আগস্ট (ফাতেহ২৪):
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। হিমবাহের একটি অংশ ধসে কাদা, পাথর, বরফ ও পানির প্রবল স্রোত নেমে আসে। এতে রাস্তা, সেতু, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দুর্যোগে ২৭০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটকরাও রয়েছেন।
ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। মানবিক সহায়তা হিসেবে নেপালে ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে তাঁবু, মশারি, শুকনো খাবার, টর্চলাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, পানির পাত্র ও বডি ব্যাগসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রস্তাব দেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের জনগণের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
ফাতেহ২৪ ডেস্ক
