নোয়াখালীতে শিশু ধর্ষণ মামলায় অটোরিকশা-চালক গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

নোয়াখালীর সেনবাগে শিশু ধর্ষণ মামলায় অটোরিকশা-চালক রাজনকে গতকাল সন্ধ্যায় উপজেলার ছাতারপাইয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই শিশু ৩য় শ্রেণির ছাত্রী। দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল শিশুটি। পথে সিএনজি-চালক রাজন তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে অটোরিকশায় তুলে নেয়। পরে বসন্তপুর বাজারের একটি গ্যারেজে নিয়ে তাকে ধর্ষণ করে।

এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা শিশুকে উদ্ধার করে এবং রাজনকে আটক করে। পরে কয়েকজন বখাটে রাজনকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর অভিযোগ পেয়ে রাজনকে বিকেলে আটক করে পুলিশ। শিশুটি নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

আগের সংবাদঅভিযুক্ত ৫০ নেতার বিরুদ্ধে নেয়া হতে পারে কঠোর ব্যবস্থা
পরবর্তি সংবাদপশ্চিমতীরে অবৈধ বসতি বাড়ানোর ঘোষণা দিয়ে আবারও ক্ষমতায় আসতে চাইছেন নেতানিয়াহু