পশ্চিমতীরে অবৈধ বসতি বাড়ানোর ঘোষণা দিয়ে আবারও ক্ষমতায় আসতে চাইছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

নির্বাচনে জয়ী হলে অবরুদ্ধ ফিলিস্তিনের পশ্চিমতীরে ইহুদি বসতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গতকাল এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন ঘোষণা দিলেন তিনি।

ওই টেলিভিশন সাক্ষাৎকারে বসতি বাড়ানোর পরবর্তী পর্যায়ে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘হ্যাঁ, আমরা পরবর্তী পর্যায়ে যাব। আমি ইসরাইলের সার্বভৌমত্ব প্রসারিত করতে যাচ্ছি।’

এর জবাবে ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসের এক মুখপাত্র সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, ইসরাইলের এই বসতি অবৈধ এবং দ্রুতই তা অপসারণ করা হবে।

ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরাইলের যে কয়টি যুদ্ধ সংঘটিত হয়েছে, তার মধ্যে ১৯৬৭ সালে যুদ্ধের সময় ফিলিস্তিন অধ্যুষিত গাজা, পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমকে
অবৈধপভাবে নিজেদের জবর দখলে নেয় ইসরাইল।

পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে নির্মিত ১০০টির বেশি বসতিতে প্রায় সাড়ে ছয় লাখ ইসরায়েলি ইহুদি এখন বসবাস করে। আর তাড়িয়ে দেয়া হয় সেখানকার প্রকৃত বাসিন্দাদের।

আগের সংবাদনোয়াখালীতে শিশু ধর্ষণ মামলায় অটোরিকশা-চালক গ্রেপ্তার
পরবর্তি সংবাদফেনীতে স্কুলছাত্রের গলাকাটা গলিত লাশ উদ্ধার