পদত্যাগ করতে রাজি হয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি

পদত্যাগ করতে রাজি হয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি

আন্তর্জাতিক ডেস্ক :

দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করতে রাজি হয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের কাছ তার এবং তার সরকারের পদত্যাগপত্র জমা দেবেন বলে ঘোষণা দিয়েছেন। খবর বিবিসি।

হারিরি বলেন, ১৩ দিন ধরে লেবাননের সাধারণ মানুষ সিদ্ধান্তের অপেক্ষায় ছিলো। পরিস্থিতির অবনতি যেন না হয় সেজন্য রাজনৈতিক সমাধান চাইছিলো তারা। আমি চেষ্টা করেছি। জনগণের কথা শুনতে চেষ্টা করেছি।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৭ অক্টোবর হোয়াটসঅ্যাপ এবং একই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোতে কর আরোপ প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। ওই কর আরোপের প্রতিবাদ করতে গিয়ে অর্থনৈতিক সমস্যা, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ ফুঁসে ওঠে। তীব্র সমালোচনার পাশাপাশি জনগণের ক্রয়ক্ষমতা কমে যাওয়া ও জীবনমানের অবনতির জন্য প্রধানমন্ত্রী সাদ হারিরি’র সরকারের পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন।

আগের সংবাদচাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণধর্ষণ
পরবর্তি সংবাদ‘নারীকর্মী না পাঠালে পুরুষকর্মী নেয়া হবে না’ সৌদির অলিখিত শর্ত