
আন্তর্জাতিক ডেস্ক
পরীক্ষা ছাড়াই কুরআনের হাফেজদের জন্যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ করে দিলো ইন্দোনেশিয়া। নির্দিষ্ট সংখ্যক কিছু বিষয়ে কেবল কুরআনের হাফিজদের পরীক্ষা ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ দিচ্ছে দেশটি।
দেশটির কর্তৃপক্ষ বলছে, ‘সফলতার পথ’ নামক একটি কর্মসূচির অধীনে তারা এই সুবিধা পাবেন। যার আলোকে নির্দিষ্ট কিছু বিষয়ে হাফেজ ছাত্ররা ভর্তি হতে পারবে। এই কর্মসূচির মাধ্যমে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শতকরা ১১ শতাংশ ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে।
সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় কুরআনে হাফেজদের জন্য বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ উন্মুক্ত হয়েছে। কুরআনে হাফেজদের জন্য বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ করে দেয়ার তালিকায় ইন্দোনেশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় রয়েছে। ওই তালিকায়- বোগোর কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয় রয়েছে।
আরএইচ/
