আন্তর্জাতিক ডেস্ক :
দখলকৃত পশ্চিম তীরে দক্ষিণ হেবরন পাহাড়ের সুসিয়া গ্রামে ফিলিস্তিনি বাসিন্দার মালিকানাধীন একটি বুলডোজার এবং একটি খননকারী মেশিন আটক করেছে ইজরাইলি বাহিনী। খবর ওয়াফা নিউজ এজেন্সি।
সুসিয়া গ্রাম কাউন্সিলের প্রধান জিহাদ আল-নাওয়াজার সূত্রে খবরে বলা হয়, ইজরাইলি বাহিনী গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছে এবং স্কুলের উঠোনের পুনর্বাসনে কাজ করা একটি বুলডোজার এবং একটি খননকারী মেশিন আটক করেছে।
উল্লেখ্য, পশ্চিম তীরে বিভিন্ন স্কুলে ক্রমাগত আক্রমণ করছে ইজরাইলি বাহিনী। কয়েকদিন আগে একটি স্কুল গুঁড়িয়ে দিয়েছিলো তারা।
