আন্তর্জাতিক ডেস্ক :
এক বিশ্বাসের ধর্মীয় অনুশীলনকে অন্য বিশ্বাসের কেউ প্রশ্নবিদ্ধ করা উচিত নয় বলে মন্তব্য করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
মুসলিমদের বহুবিবাহ এবং নিকাহে হালালার বৈধতা চ্যালেঞ্জ করে একটি পিটিশনের বিরোধিতা করে দায়ের করা পিটিশনে এ মন্তব্য করে বোর্ড। খবর নিউজ এইটিন।
ল বোর্ড বলেছে, কারও জীবন ও স্বাধীনতাকে হুমকি না দিলে কাউকে তার বিশ্বাসের বিষয়ে প্রশ্ন তোলা উচিত নয়। মুসলিমদের আইন কোরআন-হাদিসের ভিত্তিতে হয়। মৌলিক অধিকারের কথা বলে তার বৈধতা চ্যালেঞ্জ করা যায় না
অ্যাডভোকেট ও বিজেপি সদস্য অশ্বিনী উপাধ্যায় তার পিটিশনে মুসলিমদের বহুবিবাহ এবং নিকাহ হালালার বৈধতা চ্যালেঞ্জ করে বলেছেন, এই নীতিগুলো মুসলিম মহিলাদের মর্যাদার সাথে যায় না। তাদের স্বাধীনতা লঙ্ঘন করেছে।
বোর্ড বলেছে, ১৯৯৭ সালে বহুবিবাহ বিষয়টি আদালতে মোকাবেলা করেছি। আদালত তখন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ধর্মীয় অনুশীলন বিচারিক পর্যালোচনার বাইরে।
রাকিব
