পাকিস্তানকে পানি বন্ধের হুঁশিয়ারি মোদির

আন্তর্জাতিক ডেস্ক :

সম্প্রতি পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হরিয়ানা রাজ্যে বিধানসভার ভোটের প্রচারণায় গিয়ে নরেন্দ্র মোদি এমন মন্তব্য করেছেন। মোদি বলেন, পাকিস্তানকে পানি না দিয়ে তা হরিয়ানার কৃষকদের দেওয়া হবে।

মোদি বলেন, ৭০ বছর ধরে হরিয়ানার কৃষকদের ভাগের পানি চলে গেছে পাকিস্তানে। কিন্তু এবার তা বন্ধ করা হবে। আপনাদের ঘরে পৌঁছাবে পানি। ওই পানি হরিয়ানা ও ভারতের কৃষকদের। আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আমরা।

ভারতের নদীর পানি পাকিস্তানে যাওয়া বন্ধ করতে ইতোমধ্যেই পরিকল্পনা শুরু করেছে কেন্দ্র। পাকিস্তানকে পানি না দিয়ে সিন্ধুর অতিরিক্ত পানি আটকে রাখা হবে। অতিরিক্ত এই পানি রাভি নদীতে ফেলে স্থানীয় পানির সমস্যা মেটানোর কথা ভাবা হচ্ছে। চাপে পড়েছে পাকিস্তানও। ভারত পানি সংকট তৈরি করে ফিফথ জেনারেশন ওয়ারের পথে হাঁটছে বলে অভিযোগ তুলেছে ইসলামাবাদ।

হরিয়ানা ভোটের আর এক সপ্তাহও বাকি নেই। শেষবেলার প্রচারে সেই পাকিস্তান আর জাতীয়তাবাদের আবেগকেই হাতিয়ার করলেন মোদি।

আগের সংবাদআবরার ফাহাদ হত্যায় ২০ জনকে আসামি করে চার্জশিট
পরবর্তি সংবাদগুগল ম্যাপে শেরে বাংলা ‘শহীদ আবরার হল’, সন্ত্রাসীরা ‘পাবলিক টয়লেট’