
ফাতেহ ডেস্ক :
বুয়েটের শেরে বাংলা হলকে গুগল ম্যাপে নতুন নাম দেওয়া হয়েছে শহীদ আবরার হল। আর আবরার হত্যায় অভিযুক্তদের নাম দেখাচ্ছে সেখানকার পাবলিক টয়লেটগুলোয়। তবে অন্য স্থানগুলোর নাম গুগল লোকেশন ম্যাপে অপরিবর্তিত রয়েছে।
গুগল ম্যাপে সার্চ করে দেখা যায়, শেরে বাংলা হলের নাম পরিবর্তন হয়ে শহীদ আবরার হল দেখাচ্ছে। এছাড়া হলটিতে অবস্থিত কয়েকটি টয়লেটের নাম দেখাচ্ছে আবরার হত্যাকারীদের নামে। যেমন- কিলার ফুয়াদ পাবলিক টয়লেট, অমিত শাহ পাবলিক টয়লেট, রাসেল পাবলিক টয়লেট, অনিক সরকার পাবলিক টয়লেট, রবিন পাবলিক টয়লেট।
গত ৬ই অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মারধর করে। পরে, হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয় গোটা দেশে।
