পাকিস্তানের আজাদি মার্চ : যেভাবে দেখছেন মুফতি রফি উসমানি ও মুফতি তকি উসমানি

পাকিস্তানের আজাদি মার্চ : যেভাবে দেখছেন মুফতি তকি উসমানি, মুফতি রফি উসমানি

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের চলমান আজাদি মার্চ সম্পর্কে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন পাকিস্তানের দুই প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি রফি উসমানি এবং মুফতি তকি উসমানি।

পাকিস্তানের সাবেক বিচারপতি এবং মুসলিম বিশ্বের বরেণ্য আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তকি উসমানি ২ নভেম্বর এক টুইট বার্তায় বলেন, করাচি থেকে ইসলামাবাদ পর্যন্ত এত বড় শান্ত সুশৃঙ্খল মার্চ পাকিস্তানের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। পক্ষের ও বিপক্ষের সকলকেই এ বিষয়টি স্বীকার করতে হবে। সামনেও আল্লাহ তায়ালা যেন এ মার্চকে নিরাপদ রাখেন, সব ধরণের প্রান্তিকতা থেকে মুক্ত রাখেন এবং এর পরিণতি ভালো করেন–দোয়া করি।

এদিকে গতকাল শুক্রবার জুমার বয়ানে দারুল উলুম করাচির মুহতামিম ও পাকিস্তানের মুফতিয়ে আজম মুফতি রফি উসমানি বলেন, খুবই আনন্দের বিষয়, অত্যন্ত শান্তি ও নিরাপত্তার সাথে এ মার্চ চলছে। পাচঁদিন ধরে চলছে। আল্লাহর শোকরিয়া, কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ মার্চ রাস্তায় গাড়ি চলাচলে বাধা দেয়নি। কোনো গাছগাছালির ক্ষতি করেনি। তারা রাস্তার টোল ট্যাক্সও যথাযথভাবে আদায় করেছেন। এখন দোয়া করা, আল্লাহ যেন পাকিস্তানের জন্য এ মার্চকে সুফলদায়ক করেন।

আজাদি মার্চে ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পৃক্ততা না থাকা প্রমাণিত করে তিনি বলেন, এই মার্চ মাদরাসার ছাত্রদের অংশগ্রহণ ব্যতীত অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসার ছাত্র-শিক্ষকরা তাদের পড়াশোনা নিয়ে মশগুল রয়েছেন। পাকিস্তানের সকল মাদরাসার কার্যক্রম পুরোদমে চলছে। এ মার্চকে মাদরাসার ছাত্রদের সাথে জড়ানো ভুল।

আগের সংবাদ`প্রতিদিন ইরাকের ১০ লাখ ব্যারেল তেল লুট করছে যুক্তরাষ্ট্র’
পরবর্তি সংবাদভারতীয় শিখদের পাসপোর্ট ছাড়াই পাকিস্তান প্রবেশের অনুমতি দিলেন ইমরান খান