পাকিস্তানে পরমাণু হামলা চালানোর প্রচ্ছন্ন হুমকি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীর নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানে পরমাণু হামলা চালানোর প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। খবর এনডিটিভি।

শুক্রবার রাজস্থানের পোখরানে এক আর্মি স্কাউটস-মাস্টার প্রতিযোগিতার সমাপ্তি অধিবেশনে তিনি এসব কথা বলেন ।

তিনি সাংবাদিকদের বলেন, ‘ভারতকে পারমাণবিক শক্তিশালী করে তোলা আমাদের দৃঢ় সংক‌ল্প ছিল এবং এখনো আমরা প্রতিজ্ঞাবদ্ধ ‘নো ফার্স্ট ইউজ’ সম্পর্কে। এটাই সত্যি এখন পর্যন্ত। ভারত এই নীতির প্রবল সমর্থক। ভবিষ্যতে কী হবে তা নির্ভর করবে পরিস্থিতির উপরে।’

১৯৭৪ ও ১৯৯৮ সালে ভারত এই পোখরানেই পরমাণু পরীক্ষা করেছিল। পোখরান-২ হয়েছিল বাজপেয়ীর তৎকালীন বিজেপি সরকারের আমলে। ভারতকে পরমাণু শক্তিধর করে তুলতে চেয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী, একথা স্মরণ করিয়ে রাজনাথ বলেন, ভারত এখনো ‘নো ফার্স্ট ইউজ’-এর পক্ষে।

রাজনাথের এদিনের মন্তব্যকে অনেকেই পাকিস্তানের প্রতি প্রচ্ছন্ন হুঁশিয়ারি হিসেবেই দেখছেন। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে তাকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার বিল লোকসভায় পাস হওয়ার পর পাকিস্তান ও ভারতের রাজনৈতিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারত বারবার জানিয়েছে, এটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার। এতে অন্য কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। কিন্তু পাকিস্তান এরই মধ্যে জাতিসঙ্ঘের কাছে এই নিয়ে হস্তক্ষেপের জন্য আবেদন জানিয়েছে।

আগের সংবাদউইঘুরে মুসলিম নারীদের জোরপূর্বক বন্ধ্যা বানাচ্ছে চীন
পরবর্তি সংবাদপাকিস্তানে একটি মাদরাসায় বিস্ফোরণ, নিহত ৫