পাকিস্তান আসছেন আরব আমিরাত ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা

ফাতেহ ডেস্ক

জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের দ্বারস্থ পাকিস্তান। তাদের কূটনৈতিক প্রচেষ্টায় আজ বুধবার আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফরে আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবেইর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। একদিনের এ সফরে তারা পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃবৃন্দের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিশেষ কাশ্মীর সেলের উদ্বোধনী বৈঠকে যোগ দেয়ার আগে পার্লামেন্ট হাউজে সাংবাদিকদের এ বিষয়টি জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

শাহ মেহমুদ কুরেশি বলেন, ইসলামিক সহযোগিতা বিষয়ক সংগঠন ওআইসির এই দুই মূল দেশের প্রতিনিধিরা বুধবার ইসলামাবাদে আসছেন। এ বিষয়ে আমরা ওই দুই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছেন, আসছেন। এই দুটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সামনে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি ও কাশ্মীরে ভারতের সর্বশেষ কর্মকান্ডের বিষয় তুলে ধরা হবে।

আগের সংবাদমহাসড়ক থেকে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদভারতীয় ওষুধ আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল পাকিস্তান