
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান সীমান্তের একটি শহরে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ বাইসন বিমান বিধ্বস্ত হয়েছে।
আজ শুক্রবার রাজস্থান রাজ্যের থার মরুভূমির শহর বিকানের’র সোবা সার কি ধানি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। তবে এর পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাখির আঘাতের কারণে প্রযুক্তিগত সমস্যায় পড়ে বিমানটি বিধ্বস্ত হয়।
