পাক-জমিয়ত নেতা মুফতি কেফায়াতুল্লাহর গাড়িতে হামলা, তিনিসহ আহত ৪

পাক-জমিয়তে নেতা মুফতি কেফায়াতুল্লাহর গাড়িতে হামলা, তিনিসহ আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম-এফ এর নেতা মুফতি কেফায়াতুল্লাহর গাড়ির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তিনিসহ তার দুই ছেলে এবং একজন সঙ্গী গুরুতর আহত হয়েছেন। খবর ডেইলি জং।

বুধবার সকালে বাইদাড়াহ ইন্টারচেঞ্জ এলাকার কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বুধবার সকালে বাইদাড়াহ ইন্টারচেঞ্জ এলাকার কাছে পাঁচজন সন্ত্রাসী মুফতি কেফায়াতুল্লাহর গাড়ি আটকে দেয়, এবং লোহার রড দিয়ে তার ওপর হামলা করে। এসময় তার দুই ছেলে ও একজন সঙ্গীও মারাত্মক আহত হয়েছেন। আহতদেরকে চিকিৎসা দেয়ার জন্য কিং আব্দুল্লাহ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ হামলার ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তারা অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত করতে মাঠে নেমেছে।

আগের সংবাদইফা ডিজির ১০৩২ কোটি টাকার অনিয়মের রিপোর্ট চূড়ান্ত
পরবর্তি সংবাদমহেশপুর সীমান্তে থামছেই না অনুপ্রবেশ, আটক আরও ৪