ফাতেহ ডেস্ক :
মহেশপুর সীমান্তে থামছেই না অনুপ্রবেশ। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে শিশুসহ আরও ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
বুধবার ভোরে ওই উপজেলার জুলুলী বিওপির টহল দল মগদাসপুর মাঠের সীমান্ত থেকে তাদের আটক করে।
মহেশপুর খালিশপুর- ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- ১ থেকে ২ বছর আগে তারা কাজের সন্ধানে ভারতে যান। আটকদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটকদের মধ্যে ৩ জন খুলনা জেলার ও ১ জন হবিগঞ্জ জেলার।
আটক ৪ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
তবে আটকরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন ওই কর্মকর্তা।
এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় মোট ২৪২ জনকে আটক করেছে বিজিবি।
