পাঠ্যপুস্তক থেকে ‘বিবর্তনবাদ’ প্রত্যাহারের দাবিতে জমিয়তের মানববন্ধন

ফাতেহ ডেস্ক

নবম-দশম শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত ডারউইনের ইসলাম বিরোধী ‘বিবর্তনবাদ’ তত্ত্ব পাঠ্যপুস্তক থেকে প্রত্যাহরের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

ঢাকা মহানগরের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সভাপতিত্ব ও নগর প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় ৩০ জুলাই (মঙ্গলবার) বেলা ১১ টায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন, নগর সহ-সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী,নগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানী, মুফতি মাহবুবুল আলম, মাওলানা সলীমুল্লাহ, মুফতি গোলাম মাওলা, মাওলানা নুরুল আলম ইসহাকী, মাওলানা বোরহানুদ্দীন, মাওলানা আব্দুল্লাহ আল কাফী, মাওলানা বদরুল হাসান মাসকুর প্রমুখ।

আগের সংবাদইসলাম কারো প্রতি জুলুম করার কথা বলে না : ইমরান খান
পরবর্তি সংবাদভারতে একটি মাদরাসা থেকে তিন শিক্ষকসহ আটক ৭