
ফাতেহ ডেস্ক
উপজেলা নির্বাচন নিয়ে সহিংসতায় প্রতিপক্ষের হামলায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি জনি তালুকদার নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কবুতরখালী গ্রামে তার ওপর হামলা হয়।
পুলিশ জানায়, কবুতরখালী গ্রামের বিলের কাছে জনিকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল মেডিক্যালে নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ।
