সংসদে বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ

ফাতেহ ডেস্ক

জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবে রওশন এরশাদকে নিয়োগ দিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

দলে বিভেদ সৃষ্টি ও ব্যর্থতার অভিযোগ এনে শুক্রবার রাতে ছোটভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পরদিন জাতীয় সংসদে বিরোধীদলের উপনেতা হিসেবে জি এম কাদেরকে অপসারণ করেন এইচ এম এরশাদ। একই জায়গায় রওশন এরশাদকে মনোনীত করার কথাও জানান এরশাদ।

নতুন এ সিদ্ধান্ত কার্যকর করতে সংসদের স্পিকারের কাছে প্রস্তাবও দিয়েছিলেন এরশাদ। এরই প্রেক্ষাপটে স্পিকার শিরিন শারমিন চৌধুরী উপনেতা হিসেবে রওশন এরশাদকে নিয়োগ দেন।

আগের সংবাদরোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দেয়ার তাগিদ
পরবর্তি সংবাদপিরোজপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ১