পুরান ঢাকায় আবারও আগুন

ফাতেহ ডেস্ক

রাজধানীর পুরান ঢাকায় আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নবাবপুরের মানসী সিনেমা হলের সামনে একটি পুরাতন টায়ারের গোডাউনে এই আগুন লাগে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার খবরের সত্যতা স্বীকার করে জানান, আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিস্থলটি একটি পুরাতন টায়ারের গোডাউন বলে জানা গেছে।

এই ঘটনায় আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত মাসের ফেব্রুয়ারিতে এই পুরান ঢাকার চকবাজারেই চুড়িহাট্টায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবেই ৬৭ জন মারা যান। পরে এই সংখ্যাটি বৃদ্ধি পেয়ে ৭১-এ দাঁড়ায়।

আগের সংবাদসৌদির কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা বাড়ালো জার্মানি
পরবর্তি সংবাদগ্রেনেড হামলায় আবারও কেঁপে উঠলো কাশ্মির