
ফাতেহ ডেস্ক
সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো জার্মানি। মে মাস পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা। ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের ভূমিকায় উদ্বেগ জানিয়ে এই সময় বাড়ালো বার্লিন।
বুধবার চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের কেবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত আসে। এসময় খুব শিগগিরি ইয়েমেন যুদ্ধের অবসান হওয়া উচিৎ বলে মত দেয় জার্মান মন্ত্রীসভা।
এরআগে সাংবাদিক জামাল খাশোগি হত্যার জেরে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ওপর সমায়িক নিষেধাজ্ঞা আরোপ করে জার্মানি। ৯ মার্চ এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা ছিল।
