পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই ভ্রমণ করতে পারবে সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক

ভ্রমণের সময় পরিবারের পুরুষ অভিভাবকদের কাছে সৌদি নারীদের অনুমতি নেয়ার আইনে পরিবর্তন আনছে সৌদি আরব। এর ফলে পুরুষের অনুমতি ছাড়াই দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন নারীরা।

এ বছরই আইনটি কার্যকর হবে বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে সৌদির কর্মকর্তারা।

বর্তমানে অভিভাবকত্ব আইন অনুযায়ী, সৌদি আরবে যে কোনো বয়সের নারী ও ২১ বছরের কম বয়সী পুরুষদের ভ্রমণের সময় পরিবারের পুরুষ অভিভাবকদের অনুমতি নিতে হয়। পরিকল্পিত সংস্কার কর্মসূচি অনুযায়ী এতে পরিবর্তন আনছে সৌদি সরকার। এর আগে নারীদের গাড়ি চালনার অনুমতি দিয়েছিল সৌদি আরব।

আগের সংবাদ১০ বছর বয়সী ফিলিস্তিনি শিশুর মাথায় গুলি করেছে ইসরাইলি সেনা
পরবর্তি সংবাদহাওরে মাছ ধরতে গিয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু