১০ বছর বয়সী ফিলিস্তিনি শিশুর মাথায় গুলি করেছে ইসরাইলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ১০ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর মাথায় গুলি করেছে ইহুদিবাদী সেনারা।

নিজেদের ভূমি দখলমুক্ত করার দাবিতে নাবলুস শহরে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে শুক্রবার ইসরাইলি সেনাদের গুলিতে আবদেল রহমান শেইবি নামে ওই শিশু গুরুতর আহত হয়েছে। খবর ইয়ানি সাফাকের।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, ১০ বছর বয়সী ওই গুলিবিদ্ধ শিশুটির অবস্থা এখন সংকটাপন্ন। এ সময় ইসরাইলিদের গুলিতে আরও ৩৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

আগের সংবাদভাইরাস জ্বর : লক্ষণ ও করণীয়
পরবর্তি সংবাদপুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই ভ্রমণ করতে পারবে সৌদি নারীরা