পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

ফাতেহ ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজারের উত্তরে মালির পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, নিহতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

নিহতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার হাজী হামিদ হোসেনের ছেলে আহাম্মদ হোসেন (৪৫) ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৬)। আহতরা হলেন- টেকনাফ মডেল থানা পুলিশের এসআই মো. বাবুল , এএসআই অহিদ ও কনস্টেবল মালেকুল।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আগের সংবাদমেক্সিকোতে ইসলাম প্রচারে অবদান রাখছে অভিবাসী মুসলিমরা
পরবর্তি সংবাদকাশ্মীরের বর্তমান পরিস্থিতি দেখতে যাচ্ছেন ভারতের মুসলিম প্রতিনিধি দল