
ফাতেহ ডেস্ক
পেরুতে একটি বাসে আগুন লেগে নিহত হয়েছেন অন্তত ২০জন। আহত হয়েছেন আরও অনেকে। রবিবার রাতে, লিমার উত্তরাঞ্চলীয় সান মার্টিন ডি পোরেস জেলায় ফিওরি টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাসটি একটি স্টপেজে থামলে এতে আকস্মিক আগুন লেগে যায়। ওই সময় বাসটিতে অনেক যাত্রী ছিল। তবে ঠিক কতজন যাত্রী ছিল, সে সম্পর্কে কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায়।
