পেশাগত দক্ষতা বিবেচনায় সেনা সদস্যদের পদোন্নতি দেয়ার নির্দেশ

ফাতেহ ডেস্ক

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্ব-পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও আনুগত্য বিবেচনায় নিয়ে সেনা সদস্যদের পদোন্নতি দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনী পর্ষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, সেনা সদস্যদের মনোবল বৃদ্ধিতে সরকার সম্প্রসারণ ও কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছে। একটি আধুনিক ও যুগপোযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের নেয়া কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। দেশপ্রেম, সততা, বিশ্বস্ত ও আনুগত্য বজায় রেখে সেনা সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী সহায়ক ভূমিকা পালন করে। এসময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

আগের সংবাদসুলতান প্রথম মুরাদ : যাঁর হাতে বিকশিত হয়েছে উসমানি খেলাফত
পরবর্তি সংবাদমানহীন পণ্য বাজারজাত রোধে অভিযানের নির্দেশ হাইকোর্টের