মানহীন পণ্য বাজারজাত রোধে অভিযানের নির্দেশ হাইকোর্টের

ফাতেহ ডেস্ক

মানহীন পণ্য বাজারজাত রোধে রাজধানীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোতে সপ্তাহে ২ দিন অভিযান চালানোর নির্দেশ হাইকোর্টের। দুপুরে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের বেঞ্চ এই নির্দেশ দেয়।

এছাড়াও, সাধারণ মানুষের অভিযোগ জানানোর সুবিধার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষকে ২ মাসের মধ্যে ২৪ ঘন্টা হটলাইন চালুরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এদিকে, আরও ২২ টি নিম্নমা‌নের পণ্যের লাইসেন্স বা‌তিলের প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে বিএস‌টিআই।

এর আগে, ১২ মে এক রিট আবেদনের শুনানি শেষে বাজার থেকে আইনানুসারে ৫২ পণ্য সরাতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দেয় হাইকোর্ট। একইসঙ্গে ওই আদেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়।

আগের সংবাদপেশাগত দক্ষতা বিবেচনায় সেনা সদস্যদের পদোন্নতি দেয়ার নির্দেশ
পরবর্তি সংবাদ৭ দিনেও খোঁজ মেলেনি সোহেল তাজের ভাগ্নের