পোশাক খাতে চাকরি হারাবে ৬০ ভাগ শ্রমিক

ফাতেহ ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা, রবোটিকস ও প্রযুক্তির আধুনিকায়নের জন্য ২০৩০ সালের মধ্যে তৈরি পোশাক শিল্পের ৬০ ভাগ শ্রমিক চাকরি হারাবে। আর একই কারণে চামড়া খাতে ৩৫ এবং পর্যটন খাতে ২০ ভাগ শ্রমিক চাকরি হারাবে।

দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। সেমিনারে জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ব্যাংকসহ অনেক খাতে কর্মসংস্থান কমে যাবে।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, কারো একার পক্ষে প্রযুক্তির এ চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়, সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। এজন্য দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে সরকার। এ কর্তৃপক্ষ একক নতুন কারিকুলাম প্রণয়নে কাজ করছে বলেও জানান তিনি।

আগের সংবাদসুলতান মাহমুদ গজনবী, ভারতবর্ষে তাওহীদের পতাকা উত্তোলন যাঁর হাতে
পরবর্তি সংবাদ১০ হাজার কোটি টাকার ৭ প্রকল্প একনেকে অনুমোদন