
ফাতেহ ডেস্ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীকে হাতকড়া পড়ানোর ঘটনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিমউদ্দিনকে ৬ এপ্রিল তলব করেছে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেয়।
হাতকড়া পড়ানোর ঘটনা কেন অবৈধ ঘোষণা করা হবে না… জানতে চেয়ে স্বপ্রণোদিত রুলও দিয়েছে হাইকোর্ট। এ ব্যাপারে ৬ এপ্রিল ইউএনওকে সরাসরি হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।
বাহুবল উপজেলার এক অফিস সহকারীকে মারধরের অভিযোগে, ইউএনও মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশে, উপজেলার প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীকে আটক করে পুলিশ। দুই ঘণ্টা পর মুচলেকার মাধ্যমে তিনি মুক্তি পান।
