‘প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন গণতন্ত্রের জন্য সুসংবাদ নয়’

ফাতেহ ডেস্ক

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আজ সোমবার বিকেলে মন্তব্য করে বলেন প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন গণতন্ত্রের জন্য কোনো সুসংবাদ নয়।

তিনি বলেন, আজকাল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কথাটা বেশ প্রচলিত। তবে আমার মতে নির্বাচন মানেই হচ্ছে একাধিক প্রার্থীর মধ্যে থেকে বাছাই করা।

একতরফা নির্বাচনের কারণে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে আগ্রহী নয় বলেও মন্তব্য করেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, এই নির্বাচনে অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। এজন্য উপজেলা নির্বাচনের কোনো জৌলুস নেই।

তিনি আরও বলেন, মর্যাদাহীন নির্বাচন করে কেউ খুশি হতে পারে না।

এছাড়া নির্বাচনকে অর্থবহ করার জন্য ও গণতন্ত্র রক্ষার স্বার্থে নির্বাচন পদ্ধতির সংস্কার প্রয়োজন বলেও জানান মাহবুব তালুকদার। তবে তিনি এও জানান, নির্বাচন পদ্ধতির সংস্কার নির্বাচন কমিশনের কাজ নয়। এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়।

ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হলে এবং সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত হলে সকল রাজনৈতিক দল তাতে অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন মাহবুব তালুকদার।

আগের সংবাদরাঙ্গামাটিতে সন্ত্রাসী হামলা : প্রিসাইডিং কর্মকর্তাসহ নিহত ৫
পরবর্তি সংবাদনাইজেরিয়ার বিখ্যাত কারি আহমদ সুলাইমান অপহৃত