
ফাতেহ ডেস্ক
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় উপজেলা নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. হান্নানসহ পাঁচজন মারা গেছেন। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সোমবার ভোটগ্রহণের দায়িত্ব পালন শেষে, নির্বাচনি সামগ্রী নিয়ে তারা বাঘাইছড়িতে যাচ্ছিলেন। বাঘাইছড়ির নয় মাইল এলাকায় তাদের ওপর সন্ত্রাসীরা অতর্কিতে ব্রাশফায়ার করতে থাকে। মুহূর্তেই পাঁচজন মারা যান। এ সময় পুলিশ ও আনসারসহ গুলিবিদ্ধ হয়েছেন ৮ জন। তবে হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি ওসি।
আজ সোমবার দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে তিন পার্বত্য জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। আগামীকাল পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। সেনা মোতায়েন থাকাবস্থায় এ ধরণের সন্ত্রাসি হামলার ঘটনা ঘটলো।
