প্রধানমন্ত্রীর সঙ্গে নুসরাতের পরিবারের সাক্ষাৎ1

ফাতেহ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যরা।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান নুসরাতের বাবা এ কে এম মুসা, মা শিরিনা আক্তার ও তার দুই ভাই। এসময় নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুষ্কৃতিকারীরা কোনভাবেই আইনের হাত থেকে রেহাই পাবে না। এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

গত ৬ এপ্রিল আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গেলে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার সহযোগীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর ১০ এপ্রিল মারা যায় নুসরাত।

আগের সংবাদভোটার তালিকা হালনাগাদ শুরু ২৩ এপ্রিল
পরবর্তি সংবাদপ্যারোলে মুক্তি চাওয়া খালেদা জিয়ার ব্যক্তিগত বিষয়: ফখরুল