প্রবাসীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ তৈরি হচ্ছে সৌদি আরবে, আসছে গ্রিন কার্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ করে দিতে এবার গ্রিন কার্ড চালু করতে যাচ্ছে সৌদি আরব। ‘প্রিভিলেজড ইকামা রেসিডেন্স স্কিম’ নামের পরিকল্পনার দাপ্তরিক অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রী পরিষদ। এই স্কিমই ‘গ্রিন কার্ড’ হিসেবে সুপরিচিত।

প্রবাসীরা এই পরিকল্পনার আওতায় সৌদি স্পন্সর ছাড়াই পরিবারের সাথে দেশটিতে বসবাস করতে পারবেন। শুধু তাই নয়, বসবাসের অনুমতি পাওয়া প্রবাসীরা দেশটিতে সম্পত্তি কেনার সুযোগ পাবেন।

বুধবার নতুন এই পরিকল্পনার অনুমোদন দেওয়ার ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। নতুন এই ব্যবস্থায় সৌদি আরবে স্থায়ীভাবে বসবাস করতে সেখানকার কোনও নাগরিকের পৃষ্ঠপোষকতা কিংবা দেশটিতে কর্মজীবী হওয়ার আবশ্যিকতা থাকবে না।

প্রসঙ্গত, তিন বছর আগে সৌদি ‘গ্রিন কার্ড’ নামে নতুন এক আবাসিকতার পরিকল্পনার কথা প্রথম উল্লেখ করেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সূত্র : আরব নিউজ

আগের সংবাদ‘আপনি কৃষকের সঙ্গে মশকরা করতে পারেন না’ : খাদ্যমন্ত্রীকে হুইপ
পরবর্তি সংবাদপিছু হটল সম্প্রীতি বাংলাদেশ, ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ প্রত্যাহার