প্রায় ২৭ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণে হাইআতুল উলয়ার পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে

ফাতেহ ডেস্ক

তৃতীয় বারের মতো সারা দেশে একযোগে শুরু হয়েছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদিস পরীক্ষা।

এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী আছেন প্রায় সাত হাজার। সারা দেশে মোট ৩৬১টি কেন্দ্রে ভাগ হয়ে পরীক্ষা দিচ্ছেন তাঁরা। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থীদের কেন্দ্র সম্পূর্ণ আলাদা। সারা দেশে ১২৭টি কেন্দ্র রয়েছে তাদের।

হাইআতুল উলয়ার কেন্দ্রীয় দফতর সূত্রে জানা গেছে গত বছরের তুলনায় এ বছর সাত হাজার পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছেন।

আজ (৮ এপ্রিল সোমবার) থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ১৮ এপ্রিল বৃহস্পতিবার বার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলছে এ পরীক্ষা।

আগের সংবাদচামড়া ও পাট রপ্তানিতে মন্দাভাব
পরবর্তি সংবাদআল-আমিন মিশন : পশ্চিম বাংলার মুসলমানদের জেগে ওঠার বিস্ময়কর গল্প