ফণীর তাণ্ডবে ওড়িশায় ৩ জনের প্রাণহানি

ফাতেহ ডেস্ক

ভারতের ওড়িশায় তাণ্ডব চালানোর পর কিছুটা দুর্বল হয়ে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ফণী। ঝড়ের কারণে সেখানে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। ফণীর তাণ্ডবে ওড়িশায় এ পর্যন্ত ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে ঘন্টায় ২১০ কিলোমিটার বেগে ওড়িশার পুরি উপকূলে আঘাত হানে ফণী। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কবলে পড়ে উপকূলীয় এলাকাগুলো। তলিয়ে গেছে অনেক শহর ও গ্রাম, উপড়ে পড়েছে গাছ-পালা।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরী। ঝড়টি আজ সন্ধ্যার পর পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। এ অবস্থায় দুই দিনের জন্য নির্বাচনী প্রচার বন্ধ রেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এছাড়া আজ দুপুর ৩টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকছে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা। এদিকে, ক্ষতিগ্রস্তদের জন্য আগে থেকেই এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আগের সংবাদঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে
পরবর্তি সংবাদএসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৬ মে