
ফাতেহ ডেস্ক
ফণীর আঘাতের পর সারাদেশের আবহাওয়া পরিস্থতি স্বাভাবিক হয়ে এসেছে। নামিয়ে নেয়া হয়েছে সমুদ্রবন্দরের সতর্ক সংকেত। নৌযানের স্বাভাবিক চলাচলও শুরু হয়েছে। তবে আজ থেকে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। কিছু সময় আকাশ মেঘলা থাকতে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা আছে।
