
ফাতেহ ডেস্ক
এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হচ্ছেন ছোট ভাই জি এম কাদের। সকালে বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান কাদের। এর আগে শনিবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে ভাইকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেন এরশাদ। এসময় নতুন শীর্ষ নেতাকে সর্বাত্মক সহযোগিতা করতে নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।
এরশাদের পর জাতীয় পার্টির হাল ধরবেন কে? জিএম কাদের না রওশন এরশাদ? এনিয়ে দলের মধ্যেও তৈরি হয় বিভেদ।
এর আগে এই দুজনের মধ্যে দলের কো-চেয়ারম্যান পদ নিয়েও টানাহ্যাঁচড়া শুরু হয়। একবার করে কেড়েও নেয়া হয় দুইজনের এই পদ।
সংসদে বিরোধী দলের উপনেতা পদ নিয়েও এই দুজনের মধ্যে প্রতিযোগিতা। এক্ষেত্রে আপাতত জিতেছেন রওশন এরশাদ।
তবে শেষ চালটা চাললেন এরশাদই। ভাইকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিলেন।
একবার এ ঘোষণা দিয়েও উল্টে ফেলেছিলেন এরশাদ। তবে সকালে বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে জি এম কাদের জানান, এরশাদের অবর্তমানে তিনিই জাতীয় পার্টির চেয়ারম্যান।
তবে জাতীয় পার্টিতে নাটকীয়তা এরপরও শেষ হলো কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে দলের কর্মীদের মধ্যেই।
