ফিলিং স্টেশনের পেছনে মিলল ফুটফুটে এক নবজাতকের মৃতদেহ

ফাতেহ ডেস্ক

আজ শনিবার দুপুরে সাভারের হেমায়েতপুর বলিয়াপুর এলাকার রিকু ফিলিং স্টেশনের পেছন থেকে ফুটফুটে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, দুপুরে বলিয়াপুর এলাকার রিকু ফিলিং স্টেশনের পেছনে এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকের নাড়িতে ক্লিপ লাগানো ছিল। দুই দিন আগে নবজাতকটিকে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, কে বা কারা নবজাতকের মরদেহটি রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আগের সংবাদহিজাব অসম্মান করায় তিন নারীকে ৫৫ বছর ছয় মাসের কারাদণ্ড দিলো ইরান
পরবর্তি সংবাদরাষ্ট্রীয় নীতি ও আইন : ইফতা বিভাগগুলোর ভূমিকা নেই কেন?