‘ফিলিস্তিনি মুক্তি সংস্থা’র মহাসচিব সায়েব এরাকাত মারা গেছেন

আন্তর্জতিক ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) মহাসচিব ও প্রধান শান্তি আলোচক সায়েব এরাকাত মারা গেছেন। মঙ্গলবার ৬৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এমন তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার ।

খবরে বলা হয়, জেরুজালেমের হাদাসসাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১৮ অক্টোবর তিনি সেখানে ভর্তি হয়েছিলেন।

মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই সন্তান, যমজ কন্যা ও আট নাতি-নাতনি রেখে গেছেন। অবৈধ রাষ্ট্র ইজরাইলের সঙ্গে প্রায় প্রতিটি শান্তি আলোচনায় তিনি জড়িত ছিলেন।

১৯৯১ সালে ফিলিস্তিনিরা ঐতিহাসিক মাদ্রিদ সম্মেলনে অংশ নেয়। সেখানে ফিলিস্তিনি জাতীয়তাবাদের প্রতীক সাদা-কালো কাফিয়ায় তার শরীর আবৃত ছিল। পরবর্তী পাঁচ দশকে পশ্চিমা গণমাধ্যমে তার জোরালো উপস্থিতি দেখা গেছে। এ সময় তিনি কয়েক দশকের সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কথা বলে গেছেন।

তার মৃত্যুকে বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

আগের সংবাদআজারবাইজানে আনন্দ মিছিল, আর্মেনিয়ায় বিক্ষোভ
পরবর্তি সংবাদমূর্তি নয়, মিনার স্থাপন করুন: শায়খে চরমোনাই