আন্তর্জাতিক ডেস্ক:
‘সন্ত্রাসবাদে উসকানির’ অভিযোগে ফিলিস্তিনের ইসলামি আন্দোলনের নেতা শেখ রায়েদ সালাহকে ২৮ মাসের কারাদণ্ড দিয়েছে সন্ত্রাসী রাষ্ট্র ইজরাইলের একটি আদালত। ২০১৭ সালের জুলাইয়ে ফিলিস্তিনিদের হামলায় ইজরাইলে দুই পুলিশ সদস্য নিহত হওয়ার পর তার দেয়া বক্তৃতাকে অভিযোগ হিসেবে দেখিয়ে এ দণ্ড দিল ইজরাইল কর্তৃপক্ষ।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিস্তিনি ইসলামি আন্দোলনের ৬১ বছর বয়সী এই নেতা ইতোমধ্যে ইজরাইলে ১১ মাস জেল খেটেছেন। এখন তাকে আরও ১৭ মাস কারাভোগ করতে হবে। তবে সালাহ তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ প্রত্যাখান ছাড়াও তার বিরুদ্ধে মামলা ‘সত্য থেকে অনেক দূরে’ বলে অভিহিত করেন।
আল-আকসা মসজিদের ওই ঘটনার পর ২০১৭ সালের আগস্টে উত্তর ইজরাইলের উম আল ফাহম বাড়ি থেকে শেখ রায়েদ সালাহকে গ্রেফতার করে ইহুদিবাদী সন্ত্রাসী কর্তৃপক্ষ।
