ফিলিস্তিনের ১০০ একর জমি দখল করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের তালমুদ কিরকুক রামল্লা পশ্চিম তীরের নাবলুসসহ আরো কয়েকটি এলাকার প্রায় ১০০ একর জমি দখল করে নিয়েছে ইহুদিবাদী ইসরাইলি কর্তৃপক্ষ। এখানে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে তারা।

ফিলিস্তিনের সমাজকর্মী ঘাসন গুলজ বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী কিরকুক ও রামাল্লার বাসিন্দাদের ঘরবাড়ী খালি করার আদেশ দিয়েছে। না হয় মাটির সঙ্গে ঘুরিয়ে দেয়ার হুমকি দিয়েছে তারা।

তিনি আরও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ঘোষণা করেছেন, তার সরকার ফিলিস্তিনের সমস্ত বসতি দখল করে ইহুদি বসতি স্থাপন করে ইসরাইলের সার্বভৌমত্ব ঘোষণা করবে। আল-আরাবিয়া ডটনেট।

আগের সংবাদদ্বিতীয় বার ওমরার জন্য ফি নেবে না সৌদি সরকার
পরবর্তি সংবাদ১৫ সেপ্টেম্বর থেকে হাইআতুল উলয়ার সাময়িক সনদ প্রদান, নিবেন যেভাবে