ফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করবেন ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক:

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) পর পক্ষ নিয়ে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেছেন, ‘যারা মিমকে বিজেপির বি-টিম বলে তাঁরা মূর্খ। তাঁরা হিংসা ছড়ানোর জন্য এ কথা বলছে। পশ্চিমবঙ্গে বিজেপি-কে এনেছে তৃণমূলই।’

সোমবার বারাসতের অদূরে নারায়ণপুরে একটি মাহফিলে তিনি এসব কথা বলেন। খবর আনন্দবাজার।

রবিবার ফুরফুরা শরিফে এসে ওয়াইসি জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটে আব্বাসের নেতৃত্বে লড়বেন তাঁরা। আব্বাস সোমবার জানান, আরও একটি দলের সঙ্গে তাঁদের কথা চলছে। ইতিবাচক সিদ্ধান্ত হলে, তাঁরা জোটের আনুষ্ঠানিক ঘোষণা করবেন। সেই দলটির নাম অবশ্য জানাননি আব্বাস।

আব্বাস আরও জানান, মিম প্রধান ওয়াইসি আমাকে ভোট সংক্রান্ত জোট গড়া এবং সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়ায় আমি গর্বিত। বিহারের সাম্প্রতিক নির্বাচনে ‘মিম’-এর সাফল্য তুলে ধরে তিনি জানিয়ে দিয়েছেন, সংখ্যালঘু ভোট যাতে ভাগ ঠেকাতে ওয়াসির সঙ্গে তাঁর ফুরফুরা শরিফের বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’।

আগের সংবাদ৫ দিন ধরে নিখোঁজ চট্টগ্রামের জাতীয় পার্টি নেতা আনোয়ার
পরবর্তি সংবাদকেমন করে ব্যবহার করবেন ৯৯৯ জরুরি সেবা?