৫ দিন ধরে নিখোঁজ চট্টগ্রামের জাতীয় পার্টি নেতা আনোয়ার

ফাতেহ ডেস্ক:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেনের (৪২) খোঁজ ৫ দিনেও মেলেনি। তিনি ৩০ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবার ধারণা করছে, কেউ তাকে অপহরণ করে থাকতে পারে। এ ঘটনায় আনোয়ার হোসেনের ছোটভাই মো. সেলিম বাদী হয়ে পরদিন লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আনোয়ার হোসেন লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের মৃত আহমদ সওদাগরের ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী।

লোহাগাড়া থানা পুলিশ বলছে, আনোয়ারকে উদ্ধারে তারা তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে সোমবার বিকাল ৫টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, গত ৩১ ডিসেম্বর আনোয়ার তার দরবেশহাট সওদাগরপাড়া এলাকার খামারবাড়িতে ছিলেন। সেখান থেকে টমটমযোগে বটতলী মোটর স্টেশনে ফোরকান টাওয়ারে তার বাসার উদ্দেশে রওনা দেন। এরপর থেকে নিখোঁজ রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তিনি কোনো আত্মীয়স্বজনের বাসায়ও যাননি।

আগের সংবাদকাতারের সঙ্গে সব ধরনের সীমান্ত খুলে দিচ্ছে সৌদি
পরবর্তি সংবাদফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করবেন ওয়াইসি