ফেব্রুয়ারিতে হচ্ছে না একুশে বইমেলা

ফাতেহ ডেস্ক:

এবার ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে বইমেলা।

গতকাল (রোববার) সন্ধ্যায় গণমাধ্যমকে একথা জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

তিনি বলেন, এবারের বইমেলা ফেব্রুয়ারিতে হচ্ছে না। এমনকি মার্চেও হবার সম্ভাবনা নেই। তবে পরিস্থিতি বুঝে এপ্রিল বা মে মাসে আয়োজন করা হতে পারে।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার জল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত ঠিক হয়েছে, চিরায়ত নিয়মে হবে মেলা। শেষ পর্যন্ত সেটাও যথাসময়ে হচ্ছে না।

আগের সংবাদনির্বাচনী ইশতেহার: ইসলাম ঠেকাতে আলাদা মন্ত্রণালয় করবে ডাচ নেতা!
পরবর্তি সংবাদবায়ুদূষণে বিশ্বে শীর্ষ শহরের তালিকায় ঢাকা