
ফাতেহ ডেস্ক:
বায়ুদূষণের কারণে ঢাকা বিশ্বের শীর্ষস্থানীয় দূষিত শহরগুলোর একটি হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছিলো। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান যাচাইয়ের প্রতিষ্ঠান
এয়ার ভিজ্যুয়াল একিউআই-এর বায়ুমান সূচক অনুযায়ী, রোববার ঢাকায় বায়ুদূষণের মাত্রা ছিলো গড়ে ৪৩৯। এর আগে গত ২১শে নভেম্বর ঢাকায় বায়ুদূষণের সর্বোচ্চ মাত্রা ছিল ৩১৫। যে কারণে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় এক নম্বরে উঠে এসেছিল ঢাকা।
এয়ার ভিজ্যুয়ালে’র একিউআই সূচকে দেখা যাচ্ছে, ঢাকার প্রতি ঘণমিটার বাতাসে দূষণের উপাদান সু² ধূলিকনা ২ দশমিক ৫ পিএম রয়েছে। যা মানব স্বাস্থ্যের জন্য চরম হুমকি। এছাড়া, বাতাসে স্বাভাবিক দূষণের মাত্রা ৫০ একিউআই হলেও ঢাকার বাতাস এর চাইতে ৫ গুণ বেশি দূষিত।
